০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

SIR–এ ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার, জরুরি বৈঠকে মমতা

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার কাজ প্রায় শেষের পথে। আর সেই খসড়া ভোটার তালিকায় বড় চমক—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এই বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলর এবং বুথ লেভেল এজেন্ট (BLA-2)-দের। সূত্রের খবর, প্রথমে কাউন্সিলরদের সঙ্গে এবং পরে বিএলএ-২দের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জিতে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসেন। তাই নিজের কেন্দ্রের এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে তিনি যে বিশেষভাবে উদ্বিগ্ন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

দলীয় সূত্রে জানা গিয়েছে, কোন কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে, তার বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, ভবানীপুরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখতে পারেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ অসীম বসু ও সন্দীপরঞ্জন বক্সি, এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

আরও পড়ুন: SIR-এর শেষপর্বে কড়া কমিশন: সাত দিনে সব শুনানি শেষের নির্দেশ

SIR প্রক্রিয়া ঘিরে আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল। দলের দাবি, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ও ‘আনম্যাপড’–এর মতো কারণ দেখিয়ে অবৈজ্ঞানিকভাবে বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুতেই আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবেন।

আরও পড়ুন: অ্যাডমিট কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারির প্রস্তুতি নির্বাচন কমিশনের

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR–এ ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার, জরুরি বৈঠকে মমতা

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার