০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“গোমূত্রেই সেরেছে ক্যানসার!” আজব দাবি নভজ্যোত কৌর সিধুর, সরব চিকিৎসা মহল

পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসাবিজ্ঞান যেখানে মারণরোগ ক্যানসার মোকাবিলায় প্রতিনিয়ত নতুন গবেষণায় মগ্ন, সেখানে এক বিস্ফোরক দাবি করে বসলেন পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা প্রাক্তন বিধায়ক নভজ্যোত কৌর সিধু। তাঁর দাবি, কোনও প্রচলিত ওষুধ বা থেরাপি নয়, বরং প্রতিদিন গোমূত্র পান করেই তিনি মারণরোগ ক্যানসারকে জয় করেছেন।

সম্প্রতি একটি প্রকাশ্য অনুষ্ঠানে নিজের শারীরিক অবস্থা ও সুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে নভজ্যোত কৌর বলেন, “আমি প্রতিদিন গোমূত্র পান করি। এর গুণেই আমার ক্যানসার সেরে গিয়েছে।” সেখানে উপস্থিত জনৈক ধর্মগুরু বা পথপ্রদর্শক যখন তাঁকে বলেন যে, গোমূত্রকে কখনও অপমান করা উচিত নয়, তখন সিধু পত্নী পালটা উত্তর দেন— “একদম সত্যি কথা। আপনি সবসময় আমার বাড়িতে এটি (গোমূত্র) পাবেন।”

নভজ্যোত কৌর সিধু গত বছর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্বামী নভজ্যোত সিং সিধুও এর আগে দাবি করেছিলেন যে, কঠোর ডায়েট, নিম পাতা, হলুদ এবং লেবুর জল খেয়ে তাঁর স্ত্রী ক্যানসার মুক্ত হয়েছেন। তবে এবার নভজ্যোত কৌর সরাসরি গোমূত্রের প্রসঙ্গ টেনে আনায় বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছে। নভজ্যোত কৌরের এই বয়ান সামনে আসতেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“গোমূত্রেই সেরেছে ক্যানসার!” আজব দাবি নভজ্যোত কৌর সিধুর, সরব চিকিৎসা মহল

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৬, শনিবার