০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে কোনও রকম ছেলেখেলা বরদাস্ত করা হবে না—হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি Meta-কে কড়া ভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ব্যবসায়িক স্বার্থে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্য কোনও সংস্থার সঙ্গে ভাগ করা চলবে না।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানায়, গোপনীয়তা সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার এবং তার সুরক্ষায় আদালত কোনওরকম আপস করবে না। এই মামলায় আগামী ১০ ফেব্রুয়ারি বিস্তারিত নির্দেশ জারি করা হবে বলেও জানানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, ডিজিটাল যুগে নাগরিকের তথ্য সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত, এবং প্রযুক্তি সংস্থাগুলিকে সেই দায়িত্ব অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করতে হবে।

আরও পড়ুন: তামিলনাড়ু এসআইআর: ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: UGC-র বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের আক্ষেপ, ‘৭৫ বছরেও কি জাতিমুক্ত সমাজ গড়তে পারলাম না!’
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার