০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের বিরুদ্ধে ‘গণহত্যার প্ররোচনা’, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈয়ের

পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং মুসলিমদের বিরুদ্ধে “গণহত্যার প্ররোচনা” দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে গগৈ দাবি করেন, শাসক দল বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিয়ো শেয়ার করেছিল, যা নিয়ে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত।

গৌরব গগৈ মূলত বিজেপি-র এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা একটি ভিডিয়োর কথা উল্লেখ করেন, যা পরে মুছে ফেলা হয়েছে। ভিডিয়োটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি রাইফেল তাক করে গুলি করতে দেখা যায়। ভিডিওতে লক্ষ্য হিসেবে দেখানো হয়েছিল এমন দুই ব্যক্তিকে, যাদের একজনের মাথায় টুপি এবং অন্যজনের দাড়ি ছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “পয়েন্ট-ব্ল্যাঙ্ক শট”।

আরও পড়ুন: “অসমে এসআইআর-এ বাদ পড়বে ৫ লক্ষ মিয়াঁ ভোটার”: ভোটের আগে বিষ্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা

এই ভিডিয়ো প্রসঙ্গে গগৈ বলেন, “অসমের মুখ্যমন্ত্রী ভিডিয়োর মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার প্ররোচনা দিচ্ছেন। পুলিশকে এই কাজের বিরুদ্ধে অবিলম্বে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিতে হবে।” তিনি মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় “ভয়ংকর ও বিপজ্জনক” বিষয়বস্তু ছড়ানোর জন্য অভিযুক্ত করেন।

আরও পড়ুন: হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা গগৈ-এর

মুখ্যমন্ত্রী শর্মা বারবার গৌরব গগৈ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পাকিস্তানের সাথে যোগসূত্র থাকার অভিযোগ তুলে আসছেন। সেই অভিযোগ খারিজ করে গগৈ জানান, তাঁর স্ত্রী ২০১৩ সালে কাজের সূত্রে পাকিস্তান গিয়েছিলেন এবং তিনি সেই বছরের ডিসেম্বরে ১০ দিনের জন্য তাঁর সঙ্গে ছিলেন। কংগ্রেস সাংসদ দাবি করেন, এই বিষয়ের তদন্তকারী বিশেষ তদন্তকারী দল তাঁকে কখনও এই সফর নিয়ে প্রশ্ন করেনি।

আরও পড়ুন: পহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে টার্গেট নিরীহ মুসলিমরা

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমদের বিরুদ্ধে ‘গণহত্যার প্ররোচনা’, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গৌরব গগৈয়ের

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার