১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের ময়নায় ভারতীয় জনতা পার্টিতে (BJP) বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ময়নার নেতা চন্দন মণ্ডল। এদিন কলকাতার তৃণমূল ভবনে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।

চন্দন মণ্ডল ময়নার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দার ঘোর বিরোধী হিসেবে পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ময়নায় বিজেপির প্রার্থী হিসেবে চন্দন মণ্ডলের নাম জোরালোভাবে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে দল ক্রিকেটার অশোক দিন্দাকে টিকিট দেয় এবং তিনি জয়ী হন। এরপর থেকেই চন্দন মণ্ডলের সাথে দলীয় নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে। সূত্রের খবর, দলের ভেতরে নিজের গুরুত্ব কমে যাওয়া এবং ব্লক কনভেনারের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে চন্দন মণ্ডল ক্ষুব্ধ ছিলেন। গত এক বছর ধরে বিজেপির কোনো দলীয় প্রচার বা কর্মসূচিতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়নি।

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপিকে তীব্র কটাক্ষ করেন চন্দন মণ্ডল। তিনি বলেন, “কী ভাবে বিজেপি নেতা হলাম, জানি না!” একই সাথে ময়নার সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মাছ চাষে সহায়তা এবং জলাবদ্ধতার সমস্যা দূর করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এদিন তিনি ময়নার বিধায়ক অশোক দিন্দারও সমালোচনা করেন।

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘সেবা তীর্থ’ কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি: এক ছাদের নিচে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার