১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে ‘লজ্জার’ হার ভারতবিরোধী সারজিস আলমের, পঞ্চগড়-১ আসনে জয় বিএনপির

পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর বিরল সৌহার্দ্য ও রাজনৈতিক পরিপক্কতার নজির স্থাপন করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই তিনি সরাসরি গিয়ে বিজয়ী প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্যারিস্টার নওশাদ জমিরকে উষ্ণ অভিনন্দন জানান।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার মঞ্চে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরের পাশে এসে বসে সারজিস আলম এ সময় সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা করেন।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

নির্বাচনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন নওশাদ জমির।

পরাজয় মেনে নিয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, “আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আজকে আমি উনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বীর প্রতি আমাদের ওইটুকু পারস্পরিক শ্রদ্ধা এবং সৎসাহস থাকা উচিত। জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তবে তাকে সেই রেসপেক্ট আমাদেরও শো করা উচিত।” তিনি আরও বলেন, “সেই জায়গা থেকে আমি নিজেই এসেছি তাকে অভিনন্দন জানাতে এবং তার খুশির মুহূর্তে পাশে থাকতে।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তারেক রহমানের সঙ্গে ফোনালাপে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি, বাংলাদেশের মানুষের আশাপূরণে পাশে থাকার বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সংসদ নির্বাচনে ‘লজ্জার’ হার ভারতবিরোধী সারজিস আলমের, পঞ্চগড়-১ আসনে জয় বিএনপির

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার