১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন: বিএনপি

পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে আগারগাঁওয়ে ইসি ভবনে সচিব আখতার আহমেদ এই ফলাফল তুলে ধরেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে বিএনপি। তাদের মিত্র দল জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। এছাড়া ১১ দলীয় জোটের শরিক এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস প্রত্যেকে একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন মোট ৭টি আসনে। ইসি সচিব জানান, একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে। এছাড়া আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত না হলেও সেখানে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীরাই জয়ী হয়েছেন। অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনও ক্যাডারভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল।

আরও পড়ুন: ‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন: বিএনপি

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার