১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলে জামায়াত আমিরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এক বার্তায় বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ দেশের গণতান্ত্রিক পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এজন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময়ে জামায়াতের গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুন: হবু মেয়র মামদানিকে অভিনন্দন আবদুল্লাহর

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে জাতীয় ঐক্য সুসংহত করতে যে ভূমিকা রাখা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে—এমন বিশ্বাস তার রয়েছে। তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি আসন।

আরও পড়ুন: Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলে জামায়াত আমিরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার