পুবের কলম ওয়েবডেস্ক
১৪ ফেব্রূয়ারি :
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠন করতে চলেছে বিএনপি। দু–এক দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানসহ সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আঞ্চলিক সহযোগিতা ও সৌহার্দ্যের বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্ভাব্য আমন্ত্রিতদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সার্কভুক্ত অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের নাম রয়েছে।
আয়োজক সূত্র জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে শপথের নির্দিষ্ট দিনক্ষণ ও চূড়ান্ত অতিথি তালিকা এখনো নির্ধারিত হয়নি। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতে পারে।
নির্বাচনের ফলাফলে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠন করবে । অন্যদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামি ।
বিশ্লেষকদের ধারণা , শপথ অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের সরকারপ্রধানদের পাশাপাশি উপস্থিতির উদ্যোগ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন বার্তা দিতে পারে। নতুন সরকার গঠনের প্রাক্কালে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত হিসেবেই এ উদ্যোগকে দেখা হচ্ছে।
১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সার্ক নেতারা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন
-
শফিকুল ইসলাম
- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার
- 18
ট্যাগ :
সর্বধিক পাঠিত




























