১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘তিন বছরের মধ্যেই ট্রাম্পের বিদায়’, মিউনিখে বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাট নেতাদের

পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর নীতি ও অবস্থান নিয়ে ইউরোপসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে টানাপোড়েনের আবহে এবার সামনে এল নতুন রাজনৈতিক বার্তা—ডেমোক্র্যাটদের দাবি, তিন বছরের মধ্যেই ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেবেন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বিশ্ব নেতাদের ট্রাম্প-পরবর্তী সময়ের কথা ভাবার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ট্রাম্প সাময়িক সময়ের জন্য ক্ষমতায় আছেন এবং কয়েক বছরের মধ্যেই তাঁর অধ্যায় শেষ হবে। তবে কীভাবে বা কোন প্রেক্ষিতে এই পরিবর্তন ঘটবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি নিউসম। সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রিপাবলিকান প্রতিনিধিরা। অন্যদিকে ডেমোক্র্যাট শিবির থেকে নিউসমের পাশাপাশি অংশ নেন নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, গ্রিনল্যান্ড প্রসঙ্গ এবং ইউরোপের সঙ্গে নীতিগত মতভেদের কারণে ট্রান্সআটলান্টিক সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপীয় মহলে। যদিও রুবিও তাঁর বক্তব্যে মিত্রদেশগুলিকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে সম্পর্ক ভেঙে পড়বে না। এদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের একাংশও সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র–ইউরোপ অংশীদারিত্ব আরও জোরদার করার পক্ষে মত দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে ঘিরে বিতর্ক এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন—দুটিই এখন মার্কিন রাজনীতির কেন্দ্রীয় আলোচ্য বিষয়।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

আরও পড়ুন: ফের ভারত-পাক সংঘাত বন্ধের দাবি ট্রাম্পের, ‘মোট ৭০ বার কৃতিত্ব দাবি’ খোঁচা কংগ্রেসের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাজস্থানের ভিওয়াদিতে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭; নিখোঁজ বহু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘তিন বছরের মধ্যেই ট্রাম্পের বিদায়’, মিউনিখে বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাট নেতাদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার