১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে বিশ্বরেকর্ড ভারতের: মোদির প্রশংসায় অশ্বিনী

পুবের কলম, ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল ব্যবহারের অঙ্গীকারে এক অনন্য বিশ্বরেকর্ড গড়ল ভারত। বুধবার ব্রিটিশ রেকর্ড-রক্ষাকারী সংস্থা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইন্ডিয়াএআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ (IndiaAI Impact Summit 2026) চলাকালীন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অঙ্গীকার গ্রহণের মাধ্যমে এই ইতিহাস তৈরি হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক প্রবীণ প্যাটেল আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের ঘোষণা দেন। তিনি জানান, সামিট চলাকালীন এই মহৎ উদ্দেশ্যে মোট ২,৫০,৯৪৬টি অঙ্গীকারপত্র জমা পড়েছে। উল্লেখ্য, প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫,০০০টি অঙ্গীকার, যা প্রকৃত সংখ্যায় কয়েক গুণ বেশি হয়ে আকাশছোঁয়া সাফল্য অর্জন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনার ফলেই আমরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে এআই-এর দায়িত্বশীল ব্যবহারের বার্তা নিয়ে পৌঁছাতে পেরেছি।”

আরও পড়ুন: আইআইটি হায়দরাবাদে driverless bus!

এই সাফল্যের পর কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া ভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার। তরুণ সমাজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অঙ্গীকার গ্রহণ করেছে, তা ভবিষ্যতের প্রযুক্তি-নির্ভর ভারতকে আরও সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: রাস্তায় এবার বসছে অত্যাধুনিক AI যুক্ত সিসিটিভি

আরও পড়ুন: এআই ভিডিয়ো দিয়ে গাজার ভবিষৎ পরিকল্পনা দেখালেন ট্রাম্প
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে বিশ্বরেকর্ড ভারতের: মোদির প্রশংসায় অশ্বিনী

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার