০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনার তৃতীয় ঢেউ নিয়ে নয়া আশঙ্কার কথা শোনালেন এইমসের অধিকর্তা

পুবের কলম ওয়েবডেস্কঃ  ভারতে যে করোনা ভাইরাসের  তৃতীয় ঢেউ  আসতে চলেছে  তা নিয়ে  আগাম সতর্কবার্তা দিয়েছেন  স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার  নয়া আশঙ্কার  কথা  শোনালেন  এইমসের অধিকর্তা  ডাঃ রণদীপ গুলেরিয়া।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের প্রায় সর্বত্র লকডাউনের বিধিনিষেধ আরোপিত রয়েছে। এগুলি তুলে নেওয়া হলেই ফের চোখ রাঙাতে পারে করোনা।
গুলেরিয়া আরও জানিয়েছেন, “আমরা আনলক শুরু করার সাথে সাথে আবার কোভিড নিয়ে সচেতনতার অভাব দেখা দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় তরঙ্গে যা ঘটেছিল তা থেকে আমরা এখনও শিখেছি বলে মনে হয় না। আবার জনসমাগম বাড়ছে। লোকেরা জমায়েত করছে। এতে জাতীয় স্তরে করোনার আক্রান্তের সংখ্যা বাড়বে” 
ট্যাগ :
সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনার তৃতীয় ঢেউ নিয়ে নয়া আশঙ্কার কথা শোনালেন এইমসের অধিকর্তা

আপডেট : ১৯ জুন ২০২১, শনিবার