১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে কাশির ওষুধ খেয়ে মৃত তিন শিশু, কেজরির পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

পুবের কলম ওয়েবডেস্কঃদিল্লিতে কাশির সিরাপ খেয়ে মৃত্যু হল তিন শিশুর।রাজধানীর মহল্লা ক্লিনিকের তিন চিকিৎসক এই কাফ সিরাপ শিশুদের দিয়েছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ওই তিন চিকিৎসককে।

গোটা ঘটনায়  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পদত্যাগ দাবি করেছে বিজেপি এবং কংগ্রেস।

আরও পড়ুন: ইন্দোরে বিষ জল পানে আরও ৩ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা দাঁড়াল ২৮

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

জানা যাচ্ছে গত ২৯ জুন থেকে ২১ শে নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১৬টি শিশু শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে দিল্লির  কলাবতী শরণ শিশু হাসপাতালে। মৃত তিন শিশুকেও শ্বাসকষ্টের জন্য ভর্তি করা হয়েছিল  এই হাসপাতালে। হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক জানিয়েছেন মৃত শিশুদের যথেষ্ট আশংকাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল হাসপাতালে।

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন ইতিমধ্যেই অভিযুক্ত তিন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কোনমতেই ছাড়া হবেনা বলে  জানিয়েছেন সত্যেন্দ্র।

পুরো ঘটনায় ইতিমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দিল্লি সরকার। চিফ মেডিক্যাল অফিসার ডাঃ গীতা রয়েছেন এই তদন্ত কমিটির শীর্ষে।

শিশুদের সেটির নাম ডেক্সট্রোমেথোর্ফান। নামে একটি কাশির ওষুধ দেওয়া হয়। যা খাওয়ানোর পরেই শিশুদের শুরু হয়ে যায় প্রবল  শ্বাসকষ্ট।

সাধারণ কাশির ওষুধ হিসেবে এটির ব্যবহার প্রচলিত। কিন্তু এই ওষুধের ডোজ যদি স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয় তাহলে নিদ্রাহীনতা, ঝিমুনি ভাব, অস্থির ভাব, ডায়ারিয়া থেকে শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর পরিস্থিতি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী সত‍্যেন্দ্র জৈনের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি এবং কংগ্রেস। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিও তুলেছে তারা।

সর্বধিক পাঠিত

৩.৬০ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা মেগা বুস্ট পরিকল্পনায় ভারত ১১৪টি রাফালে যুদ্ধবিমান অনুমোদন করেছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে কাশির ওষুধ খেয়ে মৃত তিন শিশু, কেজরির পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার