১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। মৃদু সংক্রমণ রয়েছে তাঁর। ট্যুইট করে নিজেই সেই  কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই কয়েকদিন ধরে ভোটের প্রচারে তাঁকে উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাবে মিছিলে অংশ নিতে দেখা তাঁকে। এর পরেই আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত বিল গেটস

মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে আছি। এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তাদের কাছে অনুরোধ তারা নিজেদের আইসোলেশনে রাখুন। কোভিড পরীক্ষা করিয়ে নিন’।

প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল বর্তমানে ভোট প্রচারে ব্যস্ত। গতকালে অমৃতসর, পাতিয়ালায় মিছিলে অংশ নেন তিনি।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ‘বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ভেরিয়েন্টে দিল্লিতে সংক্রমণে সংখ্যা বেশি। তিনটি ল্যাব থেকে ৩০-৩১ ডিসেম্বরের জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট অনুসারে, ৮১ শতাংশ নমুনা পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে’।  একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজারের কাছাকাছি।  এদিকে সোমবার দিল্লিতে করোনায় একজনের মৃত্যু হয়েছে।  একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে, দিল্লিতে করোনায় পজিটিভ রেট ৬.৪৬ শতাংশ। ৬২৮৮ জনের মতো COVID-19 রোগী হোম আইসোলেশনে রয়েছেন।

সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার