০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

পুবের কলম, ওয়েবডেস্কঃ পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। এই নিয়ে পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হল। আগামী ১৮ তারিখ রায় ঘোষণা।

এই মামলায় লালু প্রসাদ যাদব সহ ১৭০ জন অভিযুক্ত। তাদের মধ্যে ৫৫ জন মারা গিয়েছেন। রাজসাক্ষী হয়েছেন সাত জন। এখনও পলাতক ৭ জন। ২ জন ইতিমধ্যেই আদালতে আত্মসমপর্ণ করেছেন। বাকি ৯৯ জন অভিযুক্তদের শুনানি চলেছিল। তাদের মধ্যে ছিলেন লালু।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক

উল্লেখ্য, পশুখাদ্য মামলায় এর আগেও ৯৫০ কোটির কেলেঙ্কারিতে চারটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। এবার ফের ১৩৯ কোটি টাকার মামলায় আরও একটি মামলায় দোষী সাব্যস্ত বিহার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আরজেডি সুপ্রিমো।

আরও পড়ুন: ১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

২০২০ সালেও জেলে ছিলেন তিনি। সে সময় তার অনুপস্থিতিতে আরজেডির হয়ে দায়িত্ব সামলান লালুর ছেলে তেজস্বী যাদব। গত বছর এপ্রিলে জামিন পান লালু প্রসাদ। তার পর জেলের বাইরে ছিলেন তিনি। এবার লালুর ভাগ্য কি আছে তা জানা যাবে, আগামী ১৮ তারিখে।

আরও পড়ুন: যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত ক্যাথলিক যাজকের মৃত্যু

সর্বধিক পাঠিত

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি আগামীকাল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার