০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে দোষী ৩ মার্কিন পুলিশ

পুবের কলম ওয়েবডেস্ক : মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে দোষী সাব্যস্ত হয়েছে আমেরিকার তিন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এদের প্রত্যেকের ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। বৃহস্পতিবার ১২ জনের জুরি প্রায় ১৩ ঘন্টা ধরে আলোচনার পর টউ থাও জে আলেকজান্ডার কুয়েং এবং থমাস লেন নামের তিন প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। ওই প্রাক্তন পুলিশ কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিয়েছেন। অভিযুক্তরা জানায় তারা বুঝতে পারেনি যে জর্জ ফ্লয়েডের সেই সময়ে চিকিৎসা সেবার প্রয়োজন ছিল।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক

২০২০ সালের ২৫ মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে অবৈধ মুদ্রা রাখার দায়ে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির কয়েক মুহূর্ত পরই তাকে জনসমক্ষে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশ। সেসময় ফ্লয়েডের জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রযোজন থাকলেও সেই তিনজন পুলিশ সদস্য তা হতে দেয়নি। একজন ব্যক্তির নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য আইনজীবীরা প্রত্যেক পুলিশকর্মীর জন্য ২৫ বছরের কারদন্ডের সুপারিশ করেছেন। এর আগে প্রাক্তন পুলিশ অফিসার ডেরেক চৌভিন সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফ্লয়েডের ঘাড়ে নয় মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন চৌভিন। এতেই শ্বাসরোধ হয়ে মারা যায় জর্জ ফ্লয়েড।

আরও পড়ুন: ১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

আরও পড়ুন: যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত ক্যাথলিক যাজকের মৃত্যু
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি আগামীকাল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে দোষী ৩ মার্কিন পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার