০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২১৯ জনকে নিয়ে ফিরল প্রথম বিমান

পুবের কলম ওয়েবডেস্ক :  কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে আটকে প্রায় ২০ হাজার ভারতীয়। এই পরিস্থিতিতে শনিবার ইউক্রেন থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। শনিবার রাত ৯টা নাগাদ বিমানটি মুম্বই বিমান করে পৌঁছয়। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টা চালাচ্ছে যেখানকার ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। এ দিনই আবার ভারতীয় বিদেশ মন্ত্রক এক নয়া নির্দেশিকা জারি করে বলেছে, ভারত সরকারের সঙ্গে দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। এখনও পর্যন্ত যা খবর পশ্চিম ইউক্রেন তুলনামূলক অনেকটা নিরাপদ। সেখানে জল -খাবার ও থাকার জায়গা রয়েছে। পূর্ব ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বাড়ির ভিতরে বা আশ্রয়স্থলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিয়েভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া কোথাও যেতে নিষেধ করা হয়েছে না হলে তাঁরা যদি চেকপোস্টের কাছে পৌঁছে যান, তাহলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১৯ জনকে নিয়ে ফিরল প্রথম বিমান

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার