১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে মন্দিরের ভিতরেই বর্ষীয়ান সাধ্বীকে খুনের অভিযোগ

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরের চামুণ্ডা মন্দিরে এক সাধ্বীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার শরীরে মেলা আঘাতের চিহ্ন থেকে পুলিশের ধারণা খুন করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

তদন্তকারী পুলিশ অফিসার অলকা সিং জানিয়েছেন, ‘‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’’ মৃতার গলায় মেলা দাগ থেকে পুলিশের ধারণা, ওই মহিলার ওড়না পেঁচিয়েই শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি জানা যাবে। আপাতত তারই অপেক্ষায় পুলিশ। এদিকে বহু এলাকাবাসীর দাবি, ওই মন্দিরে ঢুকে ডাকাতি করার পর খুন করা হয়েছে প্রবীণ মহিলাকে। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, মহিলার ফোন ও ব্যাংকের পাসবুক গায়েব হয়ে গিয়েছে। উধাও হয়ে গিয়েছে তাঁর অন্যান্য কিছু জিনিসপত্রও। ফলে ক্রমেই জোরদার হচ্ছে ডাকাতির সম্ভাবনা।

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল

জানা গেছে, নিহত সাধ্বী গত ১০ বছর ধরেই ওই চামুণ্ডা মন্দিরে কর্মরত ছিলেন। কেন হঠাৎ তাঁকে এভাবে খুন হতে হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতি ও খুনের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অন্য কোনও কারণে রয়েছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

সর্বধিক পাঠিত

হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে মন্দিরের ভিতরেই বর্ষীয়ান সাধ্বীকে খুনের অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার