১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরহাট কাণ্ডঃ সুস্থ হয়ে বাড়ি ফিরল বুলবুলি ও ইরফান, এসকর্ট করে বাড়ি পৌঁছে দিল পুলিশ

ছবি-তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  বগটুই অগ্নিকাণ্ডের পর সুস্থ হয়ে  বাড়ি ফিরলেন বুলবুলি খাতুন ও নাবালক ইরফান সেখ। তাদের কোলে করে অ্যাম্বুলেন্স করে নামানো হয়।  পুলিশ  তাদের এসকর্ট করে বাড়ি পৌঁছে দেয়।

জানা গেছে, জেলাশাসক বিধান  রায়ের নির্দেশে মহকুমা শাসক সাদ্দাম নাভাস তাঁদের খোঁজ খবর নিতে গ্রামে আসেন। তাদের হাতে তুলে  দেন মুড়ির প্যাকেট, পাওডার দুধ, বিস্কুট, কাপড় চোপড় ইত্যাদি সামগ্রী।

আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে মৃত্যু হল নাজেমা বিবির

রামপুরহাট কাণ্ডঃ সুস্থ হয়ে বাড়ি ফিরল বুলবুলি ও ইরফান, এসকর্ট করে বাড়ি পৌঁছে দিল পুলিশ

আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডঃ মুখ্যমন্ত্রীর আসার খবরে গ্রামে ফিরছেন নিহতের পরিবার

পাশাপাশি, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়া হয় প্রশাসনের তরফে।  ইরফান সেখ ও বুলবুলি খাতুনের মা আনোয়ারা বিবি বলেন, ঘটনার দিন আমরা সবাই  সেখ লাল সেখের বাড়িতে  আশ্রয় নিয়েছিলাম। সেখানেই  আগুনে তার ছেলে মেয়ে আহত হন। তারপর শুশ্রূষা থেকে এই ত্রাণ  পৌঁছনোর ব্যবস্থা সবই প্রশাসন ভালোই করেছে। বাড়িঘর আমরা সাফ করেছি।

আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় দোষীদের ক্ষমা নয়, রাজ্যকে সব রকম সাহায্য করবে কেন্দ্রঃ মোদি

বিদ্যুতের তার ছেঁড়া ছাড়া কিছুই হয়নি। পুলিশ  আছে। আমাদের আর কোনও ভয় নেই।

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক এম এস ভিপি পলাশ দাস বলেন,  ঐকান্তিক চেষ্টা করেও নাজেমা বিবিকে বাঁচাতে পারিনি আমরা, এটাই খারাপ লাগছে।  বুলবুলি খাতুন ও ইরফান সেখ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রয়োজনীয় শুশ্রূষা সময় দেব।  আগেই পিয়ান সেখ নামে এক নাবালক একই ঘটনার জেরে হাসপাতালে ভর্তি  হয়েছিল। সেও সুস্থ হয়ে বাড়ি ফিরে  গেছে।

অন্যদিকে, রামপুরহাট এক ব্লক সভাপতি  সৈয়দ সিরাজ জিম্মি  বগটুই গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের  সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, তাঁরা চাইলে রামপুরহাটে গিয়ে  পরীক্ষার্থীদের নিয়ে থাকতে পারেন। কোনও অসুবিধা হবে না।

সর্বধিক পাঠিত

‘প্রচেষ্টা বৃথা যায়নি’, ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা শফিকুর রহমান-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাট কাণ্ডঃ সুস্থ হয়ে বাড়ি ফিরল বুলবুলি ও ইরফান, এসকর্ট করে বাড়ি পৌঁছে দিল পুলিশ

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার