১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত বিল গেটস

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়েছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বুধবার এক ট্যুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যবসায়ী। গেটস ট্যুইটারে লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকব।’ অপর বার্তায় তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং  চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।’ ৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। করোনা মহামারি দূর করতে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।

আরও পড়ুন: নাগপুরের রাস্তায় চায়ে চুমুক বিল গেটসের

আরও পড়ুন: এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি এআই: বিল গেটস
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় প্রশ্ন: করমর্দন কি হবে?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত বিল গেটস

আপডেট : ১১ মে ২০২২, বুধবার