২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গ কবে আসবে বর্ষা! দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

পুবের কলম, ওয়েবডেস্ক: কবে আসবে বর্ষা! আপাতত সেই দিকেই চাতক পাখির মতো চোখ বঙ্গবাসীর। মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি তার ঝলক দেখালেও ফের থমকে যাচ্ছে তর্জন গর্জন। আবার সেই অস্বস্তিকর দমবন্ধ পরিবেশের মধ্যেই চলছে জন জীবন। তবে বর্ষার বিমাতাসুলভ আচরণই চোখে পড়ছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সহ বাকি জেলায় হালকা বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।

আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে। ঝাড়খন্ডে তাপপ্রবাহ থাকবে ১২ জুন পর্যন্ত।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

তবে দক্ষিণে দেখা নেই। কলকাতায় বর্ষার আসার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১১ জুন। সেই হাওয়া অফিসের কথানুযায়ী আজই বঙ্গে বৃষ্টি আগমনের দিন। উত্তরবঙ্গে বর্ষা এসেছে নির্ধারিত দিনের ৪ দিন আগে। তবে শুধু দক্ষিণবঙ্গের প্রতি বিরূপ আচরণের কারণ!

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

আবহাওয়া দফতর সূত্রে খবর,  তিন-চারদিন মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণে। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান। সেই আবহবিদদের কথা অনুযায়ী তাহলে বঙ্গে বর্ষা আগমনের এখনও কয়েকটা দিন বাকি। তাই দিনগোনা ছাড়া উপায় নেই বঙ্গবাসীর। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া-পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড় চলবে। সেইসঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও।

আরও পড়ুন: ‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গ কবে আসবে বর্ষা! দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার