০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন নির্বিচারে বুলডোজার, যোগী সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ বুলডোজার ইস্যুতে রীতিমতো বেকায়দায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নির্বিচারে বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে যোগী সরকারের জবাবদিহি চাইল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে বুলডোজার ব্যবহার করে ধ্বংসযজ্ঞের বিষয়ে তিন দিনের মধ্যে একটি হলফনামা দিতে বলেছে ।

জামিয়াত উলেমা-ই-হিন্দের  করা আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্ট জানিয়েছে সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবেনা। আগামী সপ্তাহে ফের হবে এই মামলার শুনানি।অভিযোগ যে  সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে এবং তাদের  সম্পত্তি বুলডোজ করছে। আবেদনকারীরা আরও অভিযোগ করেছেন যে ভাঙার আগে তাদের কোনও নোটিশ দেওয়া হয়নি।যদিও যোগী সরকারের দাবী কোন নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হয়নি। এইদিন শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন “ বাড়ি ভাঙার সময় অনেক পাবেন, আগে নাগরিক জীবন সুরক্ষিত করতে হবে”

আরও পড়ুন: তামিলনাড়ু এসআইআর: ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: UGC-র বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের আক্ষেপ, ‘৭৫ বছরেও কি জাতিমুক্ত সমাজ গড়তে পারলাম না!’

উত্তরপ্রদেশের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লেখেন ১২ জন আইনজীবী। চিঠিতে লেখা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন প্রতিবাদীরা। কিন্তু তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না যোগী  সরকার উলটে তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই এমনটাই  অভিযোগ।

আরও পড়ুন: বিচারবিভাগে সরকারের হস্তক্ষেপের নিয়ে সরব সুপ্রিম বিচারপতি উজ্জল ভূঁইয়া

সর্বধিক পাঠিত

দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন নির্বিচারে বুলডোজার, যোগী সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার