১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ায় বিক্ষোভ, পার্লামেন্ট ভাঙচুর

পূবের কলম ওয়েবডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎসংকট ও রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে লিবিয়ায় বিক্ষোভ হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। খাদ্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানান তারা।

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দেওয়ার পর সংসদ ভবনের পাশ দিয়ে ধোঁয়া উড়ছে। ভবনের কিছু অংশ পুড়ে গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পার্লামেন্ট ভবন খালি ছিল। অন্যান্য কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। তোবরুকে বিক্ষোভের একাধিক ছবিতে দেখা যায়, বুলডোজার দিয়ে পার্লামেন্ট ভবনের ফটকের কিছু অংশ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

আরও পড়ুন: দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

এরপর সহজেই ভবনে ঢুকে পড়ে জনতা। প্রতিনিধি পরিষদ হিসেবে পরিচিত লিবিয়ার পার্লামেন্ট ভবন রাজধানী ত্রিপোলি থেকে কয়েক’শ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় তোবরুকে অবস্থিত। দেশটির দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের তিন বছর পর ২০১৪ সালে রাজনৈতিকভাবে পূর্ব ও পশ্চিম দুই ভাগে ভাগ হয়ে যায় দেশটি।

বর্তমানে দেশটিতে দুটি সরকার ক্ষমতার জন্য লড়াই করছে। রাজধানী ত্রিপোলিতে সরকারের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ঐক্য জোটের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবাহ। এদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাগা ক্ষমতায় থাকার দাবি করেছেন। বাশাগা তোবরুকে অবস্থিত পার্লামেন্টের সঙ্গে জোটবদ্ধ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লিবিয়ায় বিক্ষোভ, পার্লামেন্ট ভাঙচুর

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার