১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা, আরও কলেজে আরবি চালুর ডাক

এস জে আব্বাস, শক্তিগড়:বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল আরবীর উপর ভারতীয় সাহিত্যিকদের অবদান বিষয়ক একটি আলোচনাসভা।  ছাত্র মো. মুজাহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।

উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইশারত আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম , অধ্যাপক ড . মোহাম্মদ আলমগীর,অধ্যাপক ড.  মোহাম্মদ শামীম নিজামী , প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ  প্রমুখ। অধ্যাপক  ইশারত আলি আরবী সাহিত্যে ভারতীয়দের যে অফুরন্ত অবদান সে বিষয়ে তাত্ত্বিক আলোকপাত করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন । এছাড়াও, তিনি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় , কলেজ , মাদ্রাসা ও স্কুলের ছাত্র – ছাত্রীরা আরবি ভাষা – সাহিত্য চর্চার ক্ষেত্রে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় এবং তার  সমাধান নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের আরবিতে ব্যুৎপত্তি অর্জনের উপরও জোর দেবার কথা বলেন ।

আরও পড়ুন: ঈদঃ পিছল পরীক্ষা, ঘোষণা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

ড. সিরাজুল ইসলাম বলেন, আরবি ভাষা হল একটি উজ্জ্বল ভাষা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ে খুব গুরুত্বের সাথে শিক্ষন শিখন চলছে।  আব্দুল মাজীদ সাহেব বলেন, আরবী সাহিত্য দেশের ও বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল ও মাদ্রাসাই পড়ানো হচ্ছে ঠিক কথা কিন্তু এখন  যাতে আরবি সাহিত্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে চালু করা যায় তার ব্যবস্থা করতে হবে। নইলে, উচ্চ মাধ্যমিকের পর আরবি পড়ুয়াদের ভর্তি হওয়া বাধাপ্রাপ্ত হবে।

সর্বধিক পাঠিত

এসআইআর শুনানিতে ডাক পেয়ে জমির সার্টিফায়েড কপির হিড়িক বাংলাজুড়ে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা, আরও কলেজে আরবি চালুর ডাক

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার