০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশায় ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশা উপকূলের ঘনীভূত নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে তুলছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েকদিন ধরেই টানা বৃষ্টির কবলে ছিল উত্তরবঙ্গ।

আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই  নিম্নচাপ আগামী  ৩৬ ঘন্টায়  আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এর মধ্যে দুই পরগনা সহ দুই মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়শলমের থেকে কোটা- গুনা হয়ে  রায়পুর ও ভবানীপাটনা হয়ে ওড়িশার নিম্নচাপের মধ্যে দিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরব সাগর উপকূলে একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গুজরাত থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপের প্রভাবে কলকাতায় মূলত মেঘলা আকাশ।  দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা।

আরও পড়ুন: ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা

সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশায় ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার