২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের প্রাপ্তি আরও নতুন সাত জেলা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে রাজ্যে আরও নতুন সাত জেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যের প্রাপ্তি আরও নতুন সাত জেলা। নদিয়া জেলা ভেঙে হল ১) রানাঘাট জেলা, উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে হল ২) ইছামতি জেলা , মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা ভেঙে হল ৩) বহরমপুর জেলা, ৪) কান্দি জেলা, ও ৫) জঙ্গিপুর জেলা, দক্ষিণ ২৪ পরগনা ভেঙে হল ৬) সুন্দরবন জেলা, বাঁকুড়া জেলা ভেঙে হল ৭) বিষ্ণুপুর। অর্থাৎ ভাগ হল নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বনগাঁ ও বাগদা মিলিয়ে নতুন জেলার নামকরণ করা হবে ইছামতী, আর বসিরহাটও হবে আলাদা জেলা, যার নামকরণ হয়নি এখনও। পরে ঠিক করা হবে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

সোমবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল নবান্নে। সেখান থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলা ভেঙে নতুন জেলা তৈরি করেছেন। বর্ধমান জেলাকে দু ভাগ করে তৈরি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান,  জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার তৈরি হয়, পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ও ঝাড়গ্রাম পৃথক জেলা তৈরি করা হয়, এ ছাড়া দার্জিলিং ভেঙে কালিম্পং তৈরি হয়। তবে এ ভাবে একসঙ্গে সাতটি জেলার কথা ঘোষণা এই প্রথম।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের প্রাপ্তি আরও নতুন সাত জেলা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার