১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে কিয়েভ: মস্কো

পুবের কলম ওয়েবডেস্কঃ   ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে   অবস্থিত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করেছে বলে দাবি করেছে  রাশিয়া। রাশিয়ার এই দাবির আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ তুলে  বলেন, পুতিনের সেনাবাহিনী হামলা চালিয়ে গোটা দেশকে পারমাণবিক ঝুঁকির মধ্যে  ফেলেছে।

আরও পড়ুন: চার্চ-সাজসজ্জা ভাঙচুর, দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের উৎসবে হামলা হিন্দুত্ববাদীদের

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয়  চুল্লির ৪০০ মিটারের কাছে ইউক্রেনীয় সেনার বোমা পড়েছে। এতে প্রশাসনিক  ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক  বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

আরও পড়ুন: Putin-এর গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

একই দিন  রাশিয়ার বিরুদ্ধেও জাপোরিঝিয়ায় হামলার অভিযোগ তোলে ইউক্রেন। ইউরোপের  সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া। সারা বিশ্বে যে ১০টি বড় পরমাণু স্থাপনা রয়েছে এটি তার একটি। গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনে  সামরিক অভিযান শুরু করার পর প্রথমবারের মতো ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, এই গোলাবর্ষণের কারণে পরমাণু বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে গোলার আঘাত লেগেছে। তেজস্ক্রিয় লিকেজ শনাক্ত হওয়ার পরই একটি চুল্লির সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছেন অপারেটররা। ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লি দখল করে রুশ বাহিনী। কিন্তু এখনও চুল্লি চালাচ্ছেন ইউক্রেনীয় কারিগররা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে কিয়েভ: মস্কো

আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার