২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ২০, আহত ৬

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্কঃ   পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছে আরও অনেকে।মৃতের সংখ্যা বাড়তে পারার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।মঙ্গলবার ১৬ অগাস্ট ভোর রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।এরপর এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের জেরে বাস ও তেলের ট্যাঙ্কারে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়।ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাসে থাকা  বেশ কয়েক যাত্রী।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।আহতদেরও আশঙ্কা জনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তারা আপাতত চিকিৎসাধীন রয়েছে বলেই খবর।এই ঘটনার জেরে বেশ কয়েকঘন্টা ব্যহত ছিল যানচলাচল।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

অসমর্থিত সূত্রে খবর,বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে,অন্যদিকে পুলিশ জানিয়েছেন,বাসটির বেপরোয়া গতির ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৬ যাত্রী-আহত ১২

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

পুলিশ সূত্রে খবর, নিহত যাত্রীদের মধ্যে বেশিরভাগ জন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।তাঁদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।ডিএনএ টেস্টের পরেই নিহত যাত্রীদের মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোর চারটে নাগাদ পথেই একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি। আহতদের যথাযথ চিকিৎসা করতে নির্দেশও দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুনঃকাশ্মীরের অনন্তনাগের কাছে বাস উল্টে নদীখাদে, মৃত ৬ জওয়ান, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের

প্রসঙ্গত, পাকিস্তানে এই রকম পথ দুর্ঘটনা প্রথম নয়।এর আগেও বেশ কয়েকবার এই রকম দুর্ঘটনা ঘটেছে,এমনকি ক্রমশই বেড়েই চলেছে এই দুর্ঘটনার সংখ্যা।গত শনিবারও যাত্রীবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ২০, আহত ৬

আপডেট : ১৬ অগাস্ট ২০২২, মঙ্গলবার