পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগামের অনন্তনাগের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস উল্টে গিয়ে পড়ল নদীতে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। বাসে মোট ৩৭ জন সেনা জওয়ান ও দুজন জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মী ছিলেন। মোট ৩৯ জনকে নিয়ে বাসটি খাদে গিয়ে পড়ে। হতা-আহতরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সেরে ফিরছিলেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। জখম হয়েছেন প্রায় ৩২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, বাসটির ব্রেক ফেল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীখাদে গিয়ে পড়ে।
to Army hospital, Srinagar for treatment. Further details shall follow.
তিব্বত সীমান্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটিতে ৩৭ জন আইটিবিপি কর্মী সহ দুজন জম্মু-কাশ্মীরের পুলিশ ছিলেন।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চন্দনবাড়ি ও পহেলগামের সংযোগস্থলে নদী গর্ভে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজন আইটিবিপি সেনা জওয়ানের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানের চার জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ২৫ জন আইটিবিপি সেনা জওয়ান সহ জম্মু-কাশ্মীরের দুজন পুলিশ গুরুতর আহত হয়েছেন।
কাশ্মীর জোন পুলিশ পরে একটি টুইট বার্তায় জানিয়েছে, ছয়জন আইটিবিপি কর্মী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতদের এয়ার লিফটে করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পরই ১৯টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ, সেনাদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়।
অনন্তনাগের ডেপুটি কমিশনার পীয়ূষ সিংলা জানিয়েছেন, অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ, স্থানীয় জেলা হাসপাতাল এবং সেয়ারের মহকুমা হাসপাতালের মেডিক্যাল টিমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিহতদের দেহ পহেলগাম সিভিল হাসপাতালে রয়েছে। গুরুতর আহতদের জিএমসি অনন্তনাগে স্থানান্তরিত করা হয়েছে। অমরানাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই নিরাপত্তা কর্মীরা।