১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে  বেঁচে ফিরল এক শিশু !

পুবের কলম ওয়েব ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে  ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে এখনও পর্যন্ত ২৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সব ছাপিয়ে দেশটিতে আলোচনার কেন্দ্রে এখন ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনা। তবে জাভার সিয়ানজুরে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন কর্মীরা।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ

ভূমিকম্পের দু’দিন পর অর্থাৎ বুধবার মাওলানা মালিক নামের ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, খাবার কিংবা পানি ছাড়াই শিশুটি ২ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল। তাকে তার দাদির মরদেহের পাশে জীবিত অবস্থায় পাওয়া যায়। একটি ভিডিয়োতে দেখা যায়, উদ্ধারকারী দল ছয় বছর বয়সী ওই শিশুকে তুলে আনছে। এ সময় শিশুটি বেশ শান্ত ছিল। তবে শিশুটির মা এই ভূমিকম্পে মারা গেছেন। শিশুটিকে উদ্ধারের পরপরই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় অনেকে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আরও পড়ুন: গাজায় ৭ কোটি টন ধ্বংসস্তূপ, ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২০ হাজার অবিস্ফোরিত বোমার হদিশ

সোমবার শক্তিশালী ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার জনবহুল জাভা প্রদেশে। এ ভূমিকম্পে মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন সহস্রাধিক মানুষ, নিখোঁজ ১৫০। শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ হাজার ঘর-বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু অঞ্চল। সেই ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক মরদেহ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোনেশিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে  বেঁচে ফিরল এক শিশু !

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার