২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ও ছেলে

পুবের কলম প্রতিবেদক– দিনহাটা­ বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর ছেলে। মৃতেরা হলেন প্রদীপ বর্মন ও ছেলে পল্লব বর্মন। ঘটনাটি ঘটেছে দিনহাটা-১ নং ব্লকের গিতালদহ ২নং গ্রাম পঞ্চায়েতের নবনী এলাকায়। এদিন সকাল ১১ টা নাগাদ ১‘বামনহাট শিয়ালদহগামী ‘উত্তরবঙ্গ এক্সপ্রেসের’ ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।

প্রসঙ্গত– মাস খানেক আগে গিতালদাহ-২ গ্রাম পঞ্চায়েত প্রধান বীথিকা বর্মনের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কেউও বা কারা তার ও তাঁর পরিবারের উপর টাকার জন্য চাপ দিচ্ছিল বলে সূত্রের খবর। তবে কারা সেই চাপের সৃষ্টি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

 আর সেই কারণেই এদিন ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় প্রাক্তন প্রধানের স্বামী ও ছেলে বলে পরিবার-পরিজনের দাবি।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

মৃত প্রদীপ বর্মনের ভাই সন্দীপ বর্মণ জানান– চক্রান্ত করে আমার বৌদিকে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই নানাভাবে টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। আর তাতেই মানসিক চাপ সহ্য না করতে পেরে ছেলেকে নিয়ে আত্মঘাতী হয় দাদা। মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: মাথায় গুলি করে আত্মহত্যা মার্কিন ধনকুবের টমাসের

সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া বলেন– প্রদীপ বর্মণের কাছে অনেক লোকে টাকা পয়সা পেতেন বলে জানা যাচ্ছে।গতকাল সেই টাকা আদায়ের জন্য লোকেরা তার বাড়িতে গিয়ে চাপ দেয়। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বধিক পাঠিত

আপোস করে চুক্তি নয়, পারমাণবিক ইস্যুতে তীব্র চাপানউতোর, ইরানকে কড়া সামরিক হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ও ছেলে

আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার