১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকা পাডুকোন

পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার কাতার বিশ্বকাপ মঞ্চে আলোড়ন  সৃষ্টি করতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিনেমার পর্দায় অভিনয়ে মুগ্ধ করা এই অভিনেত্রী এবার ফুটবলের ময়দান মাতাতেও প্রস্তুত। আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে দীপিকাকে। সেখানেই তিনি সোনার ট্রফিটি উন্মোচন করবেন।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

ফিফার ইতিহাসে এবারই প্রথম কোন বলিউড অভিনেত্রী এই মর্যাদা পাচ্ছেন। এর আগে বিশ্বকাপ ট্রফি উন্মোচনে হাজির থাকতেন প্রাক্তন কোনও কিংবদন্তি ফুটবলার। এ ব্যাপারে ফিফা কিংবা দীপিকার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবরটি প্রচারিত হচ্ছে।

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

আরও পড়ুন: রঞ্জিতে খেলবেন যশস্বী

কাতারের মাটিতে ইতিহাসের জন্ম দিতে শীঘ্রই মরুরদেশে উড়ে  যাবেন দীপিকা। এবারের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। যদিও নোরাকে মঞ্চে নাচতে দেখা যায়নি। তবে কাতারে ফিফা ফ্যান জোনে নজর কাড়েন তিনি। তবে দীপিকা ছাড়িয়ে যাবেন নোরা  ফাতেহীকেও। কারণ, ফাইনালে ভরা স্টেডিয়ামে তার হাত ধরেই উন্মোচিত হবে বিশ্বকাপের ট্রফি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতারে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকা পাডুকোন

আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার