১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোহার পথে পবিত্র কুরআন তেলাওয়াত বিখ্যাত ক্বারীর

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বখ্যাত ক্বারী ফাতিহ সেফেরাজিক। বসনীয় বংশোদ্ভূত মার্কিন এ তরুণের সুমধুর কণ্ঠে মুগ্ধ সবাই। ইউটিউব, ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রাম তাঁর রয়েছে কয়েক লক্ষ ভক্ত। পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত-সহ নানা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে তিনি তুলে ধরছেন ইসলামের সৌন্দর্য। সম্প্রতি কাতার বিশ্বকাপ শুরুর পর দোহার বিভিন্ন স্থানে ফাতিহকে ফুটবল ফ্যানদের কুরআন শোনাতে দেখা গেছে। বিশেষত দোহা মেট্রোতে মরোক্কান ফ্যানদের সামনে তাঁর তেলাওয়াতের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

তাঁর কুরআন তেলাওয়াতের পর ইসলামের প্রতি মুগ্ধ হয়ে এক মেক্সিকান ভক্ত ইসলাম গ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায় ফাতিহর এই কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়। ফাতিহ সেফেরাজিক ১৯৯৫ সালের ১ মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। ফাতিহর চার বছর বয়সে যুদ্ধবিধ্বস্ত বসনিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি জমায় তাঁর পরিবার। ৯ বছর বয়সে তিনি স্থানীয় হিফজ মাদ্রাসায় পড়া শুরু করেন। ১৩ বছর বয়সে মেরিল্যান্ড শহরের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর থেকে হিফজ সম্পন্ন করেন।

আরও পড়ুন: হিন্দু ধর্মে সমতা থাকলে অস্পৃশ্যতা এল কিভাবে? ধর্মান্তকরণ ইস্যুতে বিস্ফোরক Siddaramaiah

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

সেখানে তিনি শায়খ কারি মুহাম্মদ জাহিদ ও মুহাম্মদ আবিদের তত্ত্বাবধানে কুরআন হিফজ করেন। এ সময় তাঁর পরিবার বাল্টিমোরেই বাস করত। এরপর তিনি টেক্সাসের ডালাসে ওস্তাদ নোমান আলি খানের বাইয়িনাহ ড্রিম ইন্সটিটিউটে আরবি বিষয়ে অধ্যয়ন করেন। কানসাস রাজ্যের স্টিলওয়েল শহরের বাসিন্দা আয়াত ইউসুফ তাঁর স্ত্রী। ১৪ বছর বয়সে ইউটিউবে কুরআন তেলাওয়াতের ভিডিয়ো দেওয়ার পর থেকে ফাতিহ সেফেরাজিক জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ইউটিউব চ্যানেলে ৯ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে। এতে তিনি কুরআন তেলাওয়াত ও বিভিন্ন আলোচনা আপলোড করেন। ইনস্টাগ্রামে তাঁর ১৮ লক্ষ এবং ফেসবুকে ২০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দোহার পথে পবিত্র কুরআন তেলাওয়াত বিখ্যাত ক্বারীর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার