১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন সন্তানকে খুন রুশ মায়ের!

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর একাতেরিনবার্গে নিজের তিন সন্তানকে নৃশংস ভাবে হত্যা করেছে এক মা। ওই শহরের আইন প্রয়োগকারী অফিসাররা ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। স্থানীয় মিডিয়া বলছে, ওই রাশিয়ান মা তার তিন নাবালক সন্তানকে হত্যা করেছে এই ভেবে যে তাদের ভূতে ধরেছে।

কিরোভস্কি জেলার তদন্ত কমিটি জানায়, অপরাধের এই মামলার তদন্ত করতে ফরেন্সিক টিম ও অন্যান্য কর্মীদের হত্যাকাণ্ডের স্থানে পাঠানো হয়েছে। সেখানে অ্যাপার্টমেন্টের মালিক ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ২৬০ ঘণ্টা পর শিশুসহ জীবিত উদ্ধার তিন

এমনকী ঘরে ঘরে গিয়েও এই হত্যাকাণ্ডের ব্যাপারে জানার চেষ্টা করছে পুলিশ। কিছু মিডিয়া ভুত-প্রেতের কথা বললেও অনেকেই বলছেন, আসলে ৩৭ বছরের ওই মহিলার মানসিক সমস্যা ছিল।

আরও পড়ুন: ব্রিটেনে বরফ জমা হ্রদে পড়ে মৃত্যু তিন শিশুর

অন্য এক সূত্রে দাবি, নিজের তিন সন্তানকে হত্যার আগে ওই মহিলা তার আত্মীয়দের বলেছিলেন, তার সন্তানদের ভূতে ধরেছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত করার পরই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মিশরের নীলনদে পড়ে গেল বাস,মৃত তিন শিশু সহ কমপক্ষে ২১

সর্বধিক পাঠিত

৩.৬০ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা মেগা বুস্ট পরিকল্পনায় ভারত ১১৪টি রাফালে যুদ্ধবিমান অনুমোদন করেছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন সন্তানকে খুন রুশ মায়ের!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার