আভিভ কোচাভি বলেন, ‘ইরানে অভিযানের প্রস্তুতির মাত্রা নাটকীয়ভাবে উন্নত হয়েছে।’ ইহুদি সেনাকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে মিশন দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে।’
আভিভ কোচাভি বলেন, সিরিয়ায় ‘হাজার হাজার শিয়া যোদ্ধা’ মোতায়েনের পাশাপাশি দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় ইরান। তিনি বলেন, ইরান সিরিয়ায় আরেকটি হিজবুল্লাহ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছিল।
তবে তাদের এমন পরিকল্পনায় ব্যর্থ করেছে ইসরাইল। ইসরাইলের দীর্ঘদিনের অভিযোগ, সিরিয়া ও ইসরাইলের মধ্যকার সীমান্তের কাছাকাছি সিরীয় এলাকায় স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় ইরান।
২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.