১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আলিয়ার ছাত্র সাকিলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

পুবের কলম, ওয়েবডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদের মৃত্যুর ঘটনায় এক বিজ্ঞপ্তি দিয়ে শোকজ্ঞাপন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়। আমরা মৃতের আত্মার শান্তি ও তার পরিবার-পরিজনদের সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই নিউ টাউনে বোধিচারিয়া ক্রসিংয়ের ঠিক আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান আলিয়ার ছাত্র সাকিল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে এমএ পড়ছিলেন। এদিন বিকেল চারটে নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি ক্যাম্পাসের সামনে রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে ইকো স্পেসের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু

বেপরোয়া গতিতে থাকা গাড়িটি ইউনিভার্সিটির সামনে থাকা স্পিড ব্রেকার ও রাস্তার গার্ডরেল ভেঙে সজোরে শাকিলকে পিছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কায় রাস্তার পাশে সজোরে ছিটকে পড়েন সাকিল। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত হয়ে যায় দুর্ঘটনাস্থল। পরে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নুরুস সালাম। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তিনি নিজে ছাত্রটিকে দেখতে বিধাননগর হাসপাতালে গিয়েছিলেন।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

সর্বধিক পাঠিত

বিশাল জয় বিএনপির, বিরোধী দলের আসনে জামাআতে ইসলামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সড়ক দুর্ঘটনায় আলিয়ার ছাত্র সাকিলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার