১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ৪.৬ কিমি লম্বা দেওয়াল ইসরাইলের  

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিলিস্তিনিদের ওপর হামেশাই হামলা চালায় যায়নবাদী সেনা ও ইহুদি দখলদাররা। অবরুদ্ধ গাজা উপত্যকা ও ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনিদের জীবন-জীবিকাকে ধ্বংস করে দেয় তারা। আন্তর্জাতিক মঞ্চে ইহুদি সেনার হামলা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান উঠলেও আজ পর্যন্ত কিছু হয়নি। অথচ ইসরাইল সরকার নিরীহ ফিলিস্তিনিদের থেকে নিজেদের বাঁচাতে সবকিছু করছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রক সম্প্রতি জানায়, গাজা উপত্যকা থেকে ইহুদি বসতিগুলিকে আলাদা করতে  একটি ৪.৬ কিমি লম্বা দেওয়াল নির্মাণ করার কাজ চলছে। প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতি, ‘গাজার পার্শ্ববর্তী এলাকায় একটি নিরাপত্তা প্রোজেক্ট নিয়ে কাজ চলছে। এর লক্ষ্য হল জরুরি সময়ে ইহুদি বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া।’

আরও পড়ুন: গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল, নিহত ১১ ফিলিস্তিনি

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

গাজার কাছে দু’টি মহাসড়কের পাশেই দেওয়ালটি নির্মাণ করছে ইসরাইল সরকার। এই প্রোজেক্টের আওতায় ইসরাইলিদের সাইকেল চালানোর জন্য আলাদা একটি পথও তৈরি হবে। ইসরাইলি প্রোজেক্টের ম্যানেজার এলাদ কোহেন বলেন, ‘নিরাপত্তা উত্তেজনা তৈরি হলেও এই প্রোজেক্টের ফলে ইহুদিরা সাধারণ জীবনযাপনের সুবিধা পাবেন।’ ইসরাইলি মন্ত্রক আশা করছে, ২০২৩ সালের গ্রীষ্মের মধ্যেই দেওয়াল নির্মাণের যাবতীয় কাজ শেষ হবে। ইতিমধ্যেই ইসরাইলি দখলে থাকা এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ রোধে রাস্তার ওপর ও মাটির তলায় বাধা তৈরি করে রেখেছে সেনা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ৪.৬ কিমি লম্বা দেওয়াল ইসরাইলের  

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার