১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়ার

পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসের দ্বিতীয়  রাউন্ড থেকেই বিদায় হয়ে সানিয়া মির্জা ও অ্যানা ড্যানিলিয়া জুটির। রবিবার হাড্ডাহাড্ডি লড়াই করলেও হার মানতে বাধ্য হলেন এই ইন্দো-কাজাখস্তান জুটি।   এ দিন ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি ৬-৪, ৪-৬, ৬-২ হারালেন সানিয়াদের। প্রসঙ্গত, এই অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম।

এ দিন কালিনিনা-অ্যালিসন জুটি প্রথম সেটটি জিতে নেওয়ার পরে ঘুরে দাঁড়ান সনিয়া-ড্যানিলিয়া। দ্বিতীয় সেটটি ৬-৪ জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। কিন্তু তৃতীয় সেটে তাঁদের থেকে প্রত্যাশিত লড়াইটা দেখা যায়নি। এই সেটটি ৬-২ জিতে ম্যাচে ফয়সালা করে দেন কালিনিনা-অ্যালিসন জুটি। ম্যাচে তিনটি ডবল-ফল্ট করেন সানিয়ারা। ব্রেক পয়েন্টও কাজে লাগাতে পারেননি। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে সানিয়ারা জেতেন মাত্র তিনটি।

আরও পড়ুন: ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মহিলাদের ডবলস থেকে বিদায় হয়ে গেলেও সানিয়ার অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এখনই শেষ হচ্ছে না। প্রতিযোগিতার মিক্সড ডবলসে রোহন বোপান্নার  সঙ্গে জুটি বেঁধে খেলছেন সানিয়া। এই জুটি প্রথম রাউন্ডের বাধা টপকে গিয়েছেন।  সানিয়া-বোপান্না জুটি সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন।

আরও পড়ুন: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন: পার্লামেন্টে যৌন হেনস্থা, অভিযোগ অস্ট্রেলিয়ার নারী সাংসদের

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়ার

আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার