২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোগে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ, কিশোরীর মুখে ঢুকিয়ে দেওয়া হল জ্বলন্ত কাঠ

পুবের কলম ওয়েবডেস্ক: ঝাড়ফুঁকের নামে পাশবিক অত্যাচার। জ্বলন্ত কাঠ ঢোকানো হল কিশোরীর মুখে। গুরুতর আহত অবস্থায় ১৩ বছরের কিশোরীকে ভর্তি করা হল হাসপাতালে। সম্প্রতি হাড়হিম করা এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের মহাসামুন্দ জেলার পাতেরাপল্লিতে।

নির্যাতিতার পরিবার সূত্রে খবর, মানসিক ভাবে অসুস্থ ছিল ওই কিশোরী। তাকে সুস্থ করে তুলতে ঝাড়-ফুঁক করানোর সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। রেখে এসেছিল এক তান্ত্রিকের আশ্রমে। দিন দুই পর সেই আশ্রমে গিয়ে তাঁরা দেখে ১৩ বছরের মেয়েটি গুরুতর জখম। তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে।
তন্ত্র সাধনার নামে মুখের ভিতর গুঁজে দেওয়া হয়েছে জ্বলন্ত কাঠের টুকরো। শুধু তাই নয়, ওই কিশোরীকে নির্মম ভাবে মারধর করা হয়। এছাড়া তার উরু, পিঠ, পা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

পুলিশের তরফে জানানো হয়েছে, মানসিকভাবে অসুস্থ মেয়েটির বিরুদ্ধে ভোগে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ এনে তাকে অত্যাচার করা হয়েছিল। এরপর যখন মেয়েটির পরিবার এই অত্যাচারের কথা জানতে পারে, হুমকি দেওয়া হয় তাদেরও। অবশেষে ২৮ ফেব্রুয়ারি আশ্রমের প্রধান গুরু এবং তিনজন সেবাদাসকে গ্রেফতার করে পুলিশ।তিনজনের বিরুদ্ধেই খুনের চেষ্টা, অশালীন আচরণ, অপরাধে মদত দেওয়া এবং প্রমাণ লোপাটের অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

আরও পড়ুন: ২২ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুনে ধৃত ১৯-এর তরুণী সহ ৪
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোগে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ, কিশোরীর মুখে ঢুকিয়ে দেওয়া হল জ্বলন্ত কাঠ

আপডেট : ৪ মার্চ ২০২৩, শনিবার