০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক সুরেখা যাদব

পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন করে ইতিহাস লিখলেন ভারতকন্যা সুরেখা যাদব। এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।  মুম্বই-পুণে- সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে। সোমবার সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দেভারত এক্সপ্রেস চালিয়েছেন তিনি ।

সেন্ট্রাল রেলওয়ে সূত্রে খবর, এশিয়ার মধ্যে তিনি প্রথম মহিলা যিনি সেমি-হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছোটালেন। এই জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের  প্রশংসাও পেয়েছেন সুরেখা৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ট্রেন নিয়ে পৌঁছনোর পর, আট নম্বর প্ল্যাটফর্মে সুরেখাকে সংবর্ধনা দেওয়া হয় সুরেখাকে ।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও বলেছেন, সুরেখা যাদবের মুকুটে নয়া পলক যোগ হল। দীর্ঘ ৩৪ বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সালে নারী দিবসের এক সাক্ষাৎকারে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুরেখা। তাঁর সেই ইচ্ছেপূরণ করল ভারতীয় রেল।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের সাতরার বাসিন্দা সুরেখা। ১৯৮৯ সালে একজন সহকারী ট্রেনচালক হিসেবে কর্মজীবনের সূত্রপাত তাঁর। এর পর ১৯৯৬ সাল থেকে মালগাড়ি চালানোর দায়িত্ব পান। তারপর ২০১০ সালে মুম্বই-পুণেগামী ডেকান কুইন এক্সপ্রেস চালানোর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। দীর্ঘ দিন প্রশিক্ষণ নেওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সুরেখা বলেন, ‘‘আমি ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ যে আমাকে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ দেওয়া হয়েছে।’’ প্রথম দিন সুরেখার দায়িত্বে সঠিক সময়ে সোলাপুর ছেড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। সময়ের পাঁচ মিনিট আগেই তিনি ট্রেন নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছেছিলেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক সুরেখা যাদব

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার