১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেড় লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি, সাইবার প্রতারণার শিকার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রতিদিন নিত্যনতুন সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আট থেকে আশি সবার হাতে এখন স্মার্ট ফোন। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটের রমরমা। যার ফলে বেড়েই চলেছে সাইবার জালিয়াতির দৌরাত্ম্য। অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নামে এক ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ঠিক কি হয়েছিল? কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল টাকা প্রশ্ন উঠেছে এই নিয়ে।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি ওই ব্যক্তি তাঁর বাবা-মা, স্ত্রী এবং বোনের জন্য মুম্বই থেকে অমৃতসরের ট্রেনের টিকিটি কাটতে বসেছিলেন। তার জন্য প্লে-স্টোর থেকে তিনি একটি অ্যাপ ডাউনলোড করেন। ২০ হাজার টাকার টিকিট কাটেন। কিন্তু বুকিংয়ের পরেও তিনি কোনও কনফার্মেশন পাননি। ট্রেনের বুক করা আসনের নম্বরও জানতে পারেননি। ফলে টিকিট আদেও বুক হয়েছে কিনা তিনি যাচাই করার জন্যে ইন্টারনেট ঘেঁটে একটি হেল্প লাইন নম্বর খুঁজে বের করে তাতে ফোন করেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

ফোনের উলটো দিকের ব্যক্তি তাঁকে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার কথা মত অ্যাপ দুটো নিজের ফোনে নামান তিনি। এরপর একে একে অ্যাপের নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল আপ করতে থাকেন। ব্যাঙ্কের যাবতীয় তথ্য সহ মোবাইল নম্বরে আসা ওটিপি-ও (OTP) শেয়ার করেন তিনি। এরপরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে গায়েব হয় দেড় লক্ষ টাকা। এরপর পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: চালু হল অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেড় লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি, সাইবার প্রতারণার শিকার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার