১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ নির্মাণের অভিযোগে ইন্দোরের বেলেশ্বর মন্দির গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে

পুবের কলম,ওয়েবডেস্ক: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে এবার  ইন্দোরের বেলেশ্বর মন্দিরের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলল স্থানীয় প্রশাসন।  সোমবার সকাল থেকে পাঁচটি বুলডোজ়ার দিয়ে মন্দিরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছিল বলেই খবর।   এলাকার বাসিন্দারা এসে যাতে প্রশাসনের কাজে বাধা সৃষ্টি না করেন, তার জন্য চারটি থানার পুলিশ আধিকারিকেরা মন্দিরের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। উপস্থিত রয়েছেন জেলাশাসকও।

উল্লেখ্য,ইন্দোরের বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভিতরে একটি প্রাচীন কুয়ো রয়েছে। কিন্তু পরে সেই কুয়োর উপরে একটি পাটাতন  তৈরি  করা হয়। তার উপরেই  দাঁড়িয়েছিলেন অনেকে। ভিড়ের   চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু ভক্ত। মৃত্যু হয় ৩৬ জনের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: “এটিই কি স্মার্ট সিটির নমুনা?” ইন্দোরে বিষ জলে মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

তদন্তের পরে জানা যায়, প্রায় ৪০ বছর আগে এই পাটাতন তৈরি  হয়েছিল। গতবছরই স্থানীয় প্রশাসন জানিয়েছিল, এই ছাউনিটি  বিপজ্জনক হয়ে উঠেছে। অবিলম্বে সেটি ভেঙে ফেলা উচিত। কিন্তু ট্রাস্টি সদস্যদের বিরোধিতায় তা সম্ভব হয়নি। তবে সোমবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়া মন্দিরের একাংশ।

আরও পড়ুন: দূষিত জল পান করে ইন্দোরে মৃত ৭, বরখাস্ত দুই আধিকারিক; চাকরি গেল পিএইচই ইঞ্জিনিয়ারের

প্রসঙ্গত, মন্দিরের ভিতরের কুয়োর ছাউনি বহু বছর আগে তৈরি। চারটি লোহার জালি এবং কংক্রিটের পাতলা স্তর দিয়ে তৈরি ওই ছাউনি শক্তপোক্ত ছিল না বলেই জানা গেছে। রাম নবমী উপলক্ষে আরতি দেখতে আসা আগত ভক্তরা  এ-ও জানতেন না যে, তাঁদের পায়ের নীচে একটি আস্ত গভীর কূপ রয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ নির্মাণের অভিযোগে ইন্দোরের বেলেশ্বর মন্দির গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার