১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রখ্যাত ইরাকি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বনামধন্য আরবি ক্যালিগ্রাফার আব্বাস শাকির জুদি আল-বাগদাদি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার সোশ্যাল সাইটে তাঁর মৃত্যুর খবর মেলে। আব্বাস আল-বাগদাদি ইরাকের মুদ্রা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সনদ ও নথিপত্রের নকশা করেছেন। ইসলামি বিশ্বে তিনি আরবি অক্ষরের প্রকৌশলী হিসেবে পরিচিত ছিলেন। ক্যালিগ্রাফার আব্বাস আল-বাগদাদি ১৯৪৯ সালে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। ইসলামি অলঙ্করণ ও আরবি ক্যালিগ্রাফিতে তার দীর্ঘ পদচারণ রয়েছে। ১৯৮৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি আরবি লিপিশিল্পীদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ‘মাসহাফে সাদ্দাম’ খ্যাত পবিত্র কুরআনের অনুলিপি তৈরির নির্দেশ দেওয়া হয়। তখন তিনি নিজ শিক্ষার্থীদের সহযোগিতায় পুরো কুরআনের অনুলিপি তৈরি করেন। পরবর্তী সময়ে ইরাক সরকার কর্তৃক তা প্রকাশিত হয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রখ্যাত ইরাকি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার