১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাসত্বের চেয়ে মৃত্যু ভালো: ইমরান খান

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তারা আমাদের দিয়ে দাসত্ব করাচ্ছে, গলা টিপে ধরছে এবং পিটিআই ছাড়তে বাধ্য করছে। তোমাদের জন্ম এসবের জন্য হয়নি। ভয়ের সামনে যখন কোনও জাতি নত হয়, তখন সেই জাতির মৃত্যু হয়।’

তিনি জানান, তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। ভাষণে অক্টোবরে জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি। বলেন, পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েছে ক্ষমতাসীন দল। পিটিআই-এর নেতাকর্মীদের গ্রেফতার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও বলেন, ‘আমি আমার দেশের জনগণকে বলব, তোমাদের এমন পরাজয় মেনে নেওয়া উচিত নয়।’ সুপ্রিম কোর্ট পাকিস্তানের শেষ ভরসা উল্লেখ করে ইমরান বলেন, বিচারকরাই একমাত্র দেশের গণতন্ত্রকে বাঁচাতে পারেন। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে এমনই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অবশ্যই এ বিষয়ে পর্যালোচনা চলছে।’

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাসত্বের চেয়ে মৃত্যু ভালো: ইমরান খান

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার