২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের এক বহুতলে আগুন, নিয়ন্ত্রণে আনতে ছাদ ফুটো করে দেওয়া হচ্ছে জল

ছবি- সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক:  অফিস পাড়ায় আগুন ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। ওই ভবনে বেশ কয়েকটি সরকারি দফতরের অফিস আছে বলে জানা গিয়েছে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ১১টি ইঞ্জিন। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা।

পাঁচতলা ওই বিল্ডিং-এ একাধিক অফিস থাকলেও ভিতরে আপাতত কেউ নেই বলেই জানা যাচ্ছে। সকাল ১০ টা নাগাদ কয়েকজন কর্মী সেখানে পৌঁছেছিলেন। তবে আগুন লাগতেই তাঁরা বেরিয়ে এসেছেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। কয়েকদিন আগেই রাজভবনের সামনে শরাফ হাউসে অগ্নিকাণ্ড ঘটে। কি থেকে এই আগুন লাগার ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

পিএইই, পিডব্লুডি সহ একাধিক দফতরের অফিস রয়েছে ওই বিল্ডিং-এ। ওই ভবনে এমনভাবে আগুন লেগেছে, যার জন্য ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকলকর্মীরা। পাশের বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আগুনের জেরে ভিতরে চাঙড় ভেঙে পড়ছে বলেও জানা গিয়েছে। সেই ঘরের ছাদ ফুটো করে আগুন নেভাতে জল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের এক বহুতলে আগুন, নিয়ন্ত্রণে আনতে ছাদ ফুটো করে দেওয়া হচ্ছে জল

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার