১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র দহনের জেরে পিছিয়ে গেল বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা

পুবের কলম, ওয়েবডেস্ক: চলছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে তীব্র দহনে নাজেহাল অবস্থা ওপার বাংলার মানুষদের। জারি হয়েছে সতর্কবার্তা। এহেন পরিস্থিতিতে আগেভাগেই সরকার অনুমোদিত প্রাইমারি বিদ্যালয়গুলি গ্রীস্মকালিন ছুটি ঘোষণা করেছিল।

এবার সরকার পোষিত ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলিকেও বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পর্যন্ত এই ছুটি ঘোষণার কথা জানানো হয়েছিল। ফলত আগামী শুক্র ও শনিবার মিলে মাধ্যমিকের শিক্ষার্থীরা তিনদিন ছুটি পাচ্ছে। বুধবার বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছোল মমতার মামলার শুনানি, দুপুরের পর শুনানির সম্ভাবনা

বুধবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ থেকে ৬ দিন দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিনা কারণে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এই সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হল।
এর আগে সাম্প্রতিক সময়ের তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আরও পড়ুন: ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ, ভারত বয়কটের সিদ্ধান্তেই অনড় বিসিবি

রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখা সহ বেশ কিছু নির্দেশনা মানতে বলা হয়।

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

উল্লেখ্য, চলছে মাধ্যমিক পরীক্ষা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত জনসাধারণের। সমস্ত দিক বিবেচনা করেই মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনদিনের বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। এই গরমে তিন দিনের এই ছুটিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে পরীক্ষার্থী মহলে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীব্র দহনের জেরে পিছিয়ে গেল বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার