০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কয়েকটি বুথে পুনর্নির্বাচন, ভোটারদের লম্বা লাইন সকাল থেকেই

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের দিন ছাপ্পা, হানাহানি, রক্তাক্ত ঘটনা সবই প্রত্যক্ষ করেছে এই সমাজ। পঞ্চায়েত ভোট শুরু আগে থেকেই রক্তস্নাত হতে হয়েছে। ঝড়েছে একাধিক প্রাণ।   বিস্তর অভিযোগ উঠেছিল বিভিন্ন জেলা থেকে। সেই পরিস্থিতিতে ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশনার। সেই মতো সোমবার সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি বুথে হবে পুনর্নির্বাচন। কারণ এই জেলা থেকেই সব অশান্তির খবর এসেছিল।  সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

কেন্দ্রীয় বাহিনীকে দেখে আশ্বস্ত হওয়ার কথা জানিয়েছেন ভোটারদের একাংশ। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলেই ভোট দিতে এসেছেন তাঁরা। বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে মালদহ। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।  হুগলি জেলার আরামবাগ মহকুমার বুথগুলিতেও ভোট দেওয়ার জন্য চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুরের ছবিটাও একই রকম। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোটগ্রহণ।

আরও পড়ুন: ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকেই মোতায়েন

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দ্রুত রুট মার্চ শুরু করার নির্দেশ কমিশনের
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কয়েকটি বুথে পুনর্নির্বাচন, ভোটারদের লম্বা লাইন সকাল থেকেই

আপডেট : ১০ জুলাই ২০২৩, সোমবার