১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে রোভার প্রজ্ঞানের সেলফি, চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ দৃশ্যের ভিডিয়ো শেয়ার ইসরোর

পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন ‘সূর্যোদয়’ হয়েছে ভারতের। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে ভারতের চন্দ্রযান-৩। সফলভাবে ল্যান্ডার বিক্রমের অবতরণের সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ। তবে প্রতীক্ষার অবসান ঘটেনি এখনও। সবে পূরণ হয়েছে একধাপ, বাকি রয়েছে আরও কয়েকটি ধাপ। কয়েকঘন্টা বিশ্রামের পর, বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছে রোভার প্রজ্ঞান। আগামী ১৪ দিন গুটিগুটি পায়ে তথ্য জোগাড় করে বিক্রমকে দেবে প্রজ্ঞান। দেশবাসীর নজর এখন সেদিকেই।

আরও পড়ুন: আজ ভারতের সবচেয়ে ভারী স্যাটালাইট উৎক্ষেপণ করবে ইসরো, শক্তিবৃদ্ধি হবে নৌবাহিনীর

এদিকে শুক্রবার চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের তোলা প্রথম সেলফি প্রকাশ্যে আনল ইসরো। রোভার প্রজ্ঞানের গুটি গুটি পায়ে বেরিয়ে আসার মুহূর্ত ধরা পড়েছে সেলফিতে। অবতরণের মুহূর্তে চাঁদের ছবিও প্রকাশ্যে এসেছে। ২ মিনিট ১৭ সেকেণ্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো। তাতে অবতরণের সময় চাঁদের ভিডিয়ো করেছে ল্যান্ডার। ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে ল্যান্ডার বিক্রমের পেট থেকে চাঁদের মাটিতে ধীরে ধীরে নেমে এসেছে রোভার প্রজ্ঞান।

ইসরোর টুইটারে (অধুনা এক্স) দুটি ভিডিয়োই শেয়ার করেছে। ইসরো লিখেছে, ‘…এবং এভাবেই চন্দ্রযান-৩ রোভার ল্যান্ডার থেকে  এই ঐতিহাসিক মুহূর্তের জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করে ছিল গোটা দেশ, বিশ্ব। বুধবার সন্ধেতে চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছোঁয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিল গোটা দেশ। অপেক্ষা ছিল চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণের দৃশ্য দেখার। সেই মুহূর্তই এবার সকলের সামনে এনেছে ইসরো।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশ্যে রোভার প্রজ্ঞানের সেলফি, চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ দৃশ্যের ভিডিয়ো শেয়ার ইসরোর

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার