১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরূপনগর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির ইন্তেকাল

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি এবং প্রাক্তন উপপ্রধান আশারফ মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বয়স হয়েছিল ৪২ বছর। তিনি বুধবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ওইদিন রাতেই তাঁর মৃত্যু হয়। এই তরুণ নেতার মৃত্যুতে স্বরূপনগরের তৃণমূল কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

২০১৮ -২৩ তিনি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সান্ত্বনা দিতে আসেন ব্লকের তৃণমূল কংগ্রেস নেতারা। উপস্থিত হন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি র রমেন সরদার। তিনি জানান, দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সব সময় মানুষের পাশে থাকতেন আশরাফ মোল্লা। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সভায় তিনি মাত্র ২ ভোটের ব্যবধানে পরাজিত হন। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন স্বরূপনগর এর বিধায়িকা বীনা মন্ডল সহ অনেকেই। আশরাফ মোল্লার স্ত্রী ও এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁর পোলতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন: সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে প্রচুর বেআইনি ধান বাজেয়াপ্ত করলেন বিডিও

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শিক্ষিত বেকারে ছেয়ে যাচ্ছে ভারত, বছরের শুরুতেই বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বরূপনগর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির ইন্তেকাল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার