১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুমনা এন্ড ফ্রেন্ডস-এর উদ্যোগে ঝড়খালিতে গড়ে উঠছে সবুজের দেওয়াল

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং : বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলে বৃক্ষরোপণের উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন সুমনা অ্যান্ড ফ্রেন্ডস। ঘূর্ণিঝড় আয়লা, আম্পান, ইয়াস, বুলবুল, রেমাল—প্রতিটি দুর্যোগের আঘাতে জর্জরিত সুন্দরবনের গ্রামগুলি।

বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয়ের মূল কারণ অরণ্যসঙ্কট ও পরিবেশগত ভারসাম্যহীনতা। আর এই সংকট নিরসনে এগিয়ে এসেছে স্থানীয় মহিলারা। স্বনির্ভর গোষ্ঠী এবং ব্যাঘ্র বিধবা মহিলাদের সঙ্গে নিয়ে ঝড়খালি ৩ নম্বর বিদ্যাসাগর পল্লীর বিদ্যাধরী নদী বাঁধ সংলগ্ন এলাকায় কয়েকশো মেহগনি গাছের চারা রোপণ করা হয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

আর এদিনের এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের চেয়ারম্যান সুমনা সেনগুপ্ত বলেন, “আগামী প্রজন্মের সুস্থ জীবন ও সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় গাছ লাগানোই একমাত্র পথ।” সদস্য রূপম দাস জানান, “সুন্দরবন জীববৈচিত্র্যের আঁতুড়ঘর—এই বনই আমাদের রক্ষা করে।

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

তাই এটিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব।” আর সচেতনতা, নিঃস্বার্থ প্রচেষ্টা ও গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি আগামী দিনে সুন্দরবনের পুনরুজ্জীবনে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন সকলে।

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আগের নিয়মে চলছে না বিশ্ব’, সতর্কবার্তা ফ্রিডরিখ মার্জ-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুমনা এন্ড ফ্রেন্ডস-এর উদ্যোগে ঝড়খালিতে গড়ে উঠছে সবুজের দেওয়াল

আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার